বাংলাদেশ ফিফা র‌্যাংকিং এ ৩ ধাপ এগিয়ে গেলো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের ফুটবল। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে পুনরায় কাজী সালাউদ্দিন নির্বাচিত হওয়ার পরই উদ্যোগ নেন মাঠে ফুটবল ফেরানোর। সে লক্ষ্যে নেপালের বিপক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সিরিজের আয়োজন করে বাফুফে।

Manual2 Ad Code

নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথমটি ২-০ গলের ব্যবধানে জিতে নেয় জামাল ভূঁইয়ারা। দ্বিতীয় ম্যাচটি হয় গোলশূন্য ড্র। দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। ফুটবল দল দারুণ এ পারফরম্যান্সের ফলও পেয়েছে হাতেনাতে। ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ।

Manual1 Ad Code

বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। সেখানে বলা হয়েছে, ২০২০ সালের ২৬ নভেম্বর ফিফা প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দল তিন ধাপ এগিয়েছে।

নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৪তম। এর আগে জামাল ভূঁইয়াদের অবস্থান ছিল ১৮৭।

Manual8 Ad Code

কাতার বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে বর্তমানে সেই দেশে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাদের বিপক্ষে মাঠে নামবে জেমি ডের শিষ্যরা। এর আগে নেপালের বিপক্ষে দুই ম্যাচের প্রথমটিতে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। পরেরটি গোল শূন্য ড্র হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code