ফেসবুক ছাড়া ভালো আছেন ফারিয়া

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: দুশ্চিন্তার আরেক নাম সাইবার বুলিং। বেশির ভাগ নারী এই সাইবার অপরাধের শিকার হচ্ছেন। আর সেই নারী যদি বিনোদন দুনিয়ার কেউ হন, তাহলে তো কথাই নেই। একধরনের মানুষ যেন বুলিংয়ের ঝুলি নিয়ে প্রস্তুত থাকেন। তাই অতিষ্ঠ হয়ে কোনো কোনো তারকা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নেন।

Manual8 Ad Code

সম্প্রতি ক্রমাগত সাইবার বুলিংয়ের কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে বিদায় নিয়েছেন শবনম ফারিয়া। ইনস্টাগ্রামের মন্তব্যের ঘর বন্ধ করে দিয়েছেন।

Manual6 Ad Code

কিছুদিন আগে বিবাহবিচ্ছেদ ঘটে শবনম ফারিয়ার। তার এই বিচ্ছেদ নিয়ে নানা তির্যক মন্তব্য শুরু করেন নেটিজেনরা। তাই বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নেন তিনি।

তবে শবনম ফারিয়া জানালেন, ফেসবুক ছাড়া ভালো আছেন। সময়টা উপভোগ করছেন তিনি। তবে শিগগিরই ফেসবুকে ফেরার আভাস দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।  ফারিয়া বলেন, ‘ফেসবুক ছাড়া খুব ভালো আছি। সময়টা উপভোগ করছি। কবে নাগাদ ফেসবুকে ফিরব সেটা বলতে পারছি না। তবে ফিরব।’

Manual7 Ad Code

এ সময় ফারিয়া সংসার ভাঙার কারণ সম্পর্কেও জানান। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় সংসারজীবনের ইতি টানতে হয়েছে তার। ফারিয়া বলেন, ‘আমরা তিন মাস আলাদা ছিলাম। শ্বশুরবাড়িতে নানা রকম সমস্যা ছিল। আমি সেখানে থাকতে পারিনি। তবু চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখার। কিন্তু একসময় মনে হলো, আর কত! আড়াই বছর সেক্রিফাইজ করেছি। আর পারছিলাম না। ফলে শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হলো।’

Manual1 Ad Code

সব ধরনের শুটিং বন্ধ রেখেছেন ফারিয়া। বিচ্ছেদ নিয়ে আর কোনো আলোচনা-সমালোচনা চান না। সুন্দরভাবে জীবন কাটাতে চান ভবিষ্যতে। তবে হ্যাঁ, ফারিয়া সাবেক স্বামীর জন্য শুভকামনা জানাতে ভুলে যাননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code