বিয়ে বলে কথা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১২ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্টার: বিরাট কোহলি ও আনুশকা শর্মার ইতালির তুসকানিতে অনুষ্ঠিত বিয়ে আজও ভক্তদের কাছে রূপকথার মতো। ২০১৭ সালের ১১ ডিসেম্বর, দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে হয়েছিল সেই আয়োজন। কিন্তু জানেন কি, সেই দিনটি প্রায় ভেস্তে যেতে বসেছিল? ‘দ্য ওয়েডিং ফিল্মার’ নামে পরিচিত বিশাল পাঞ্জাবি, যিনি পুরো বিয়েটির ভিডিও ধারণ করেছিলেন, সম্প্রতি জানিয়েছেন—বিয়ের আগের রাতে তুমুল বৃষ্টিতে সমস্ত আয়োজন ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে ওয়েডিং প্ল্যানার দেবিকা নারায়ণ ও তার টিম সারা রাত না ঘুমিয়ে পুরো অনুষ্ঠানস্থল আবার ঠিক করেন।

Manual5 Ad Code

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশাল বলেন, ‘বিরাট ও আনুশকার বিয়ের দিন প্রবল বৃষ্টি হয়েছিল। শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করতে হয়। দেবিকা নারায়ণ সারা রাত জেগে মণ্ডপ সরানোর কাজ করেছেন। একটুও ঘুমাননি।’ বৃষ্টির কারণে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিরাট ও আনুশকা ছিলেন পুরোপুরি শান্ত। তারা
আয়োজকদের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছিলেন। বিশাল জানান, ‘আমাদের কাছে সব কিছু খুব গোপন করা হয়েছিল। যদিও বোঝা যাচ্ছিল এটি বড় কোনও তারকার বিয়ে, কিন্তু আমরা নিশ্চিত হইনি যতক্ষণ না পৌঁছেছি। পৌঁছে অবাক হয়ে দেখি, বিরাট ও আনুশকা দুজনেই ভীষণ সরল,আন্তরিক ও ভদ্র মানুষ।’
তিনি আরও বলেন, ‘‘ওরা আমাকে স্বাগত জানিয়েছিল খুব সুন্দরভাবে।’ বলেছিল, ‘আপনি যা করেন, সেটা করুন। আমরা জানি না আপনি কী করেন, কিন্তু বিশ্বাস করি, আপনি এখানে আছেন মানে ঠিক কাজই করছেন।’ তারা তাদের প্ল্যানারদের পুরোপুরি বিশ্বাস করেছিলেন, আর তারা আমাদের বিশ্বাস করেছিল। এটা ছিল খুব ছোট একটি বিয়ে, কিন্তু মনে হয়েছিল সবাই এক পরিবারের মতো। বিরাট ও আনুশকা দুজনেই আমার প্রতি ভীষণ আন্তরিক ছিলেন।”

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code