শুরু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে অফ পর্ব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: আজ সোমবার লিগ পর্বের শীর্ষ চার দল নিয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে অফ পর্ব। দুপুর ১২ টা ৩০ মিনিটে তিন ও চার নম্বরে থাকা বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল খেলবে ‘এলিমিনেটর’ ম্যাচে। এ ম্যাচে হেরে গেলেই বিদায়। জয়ী দল ফাইনালে নয়; খেলবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে।

Manual6 Ad Code

নিয়ম অনুযায়ী শীর্ষে থাকা দুটি দল পাচ্ছে বাড়তি সুবিধা। প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে সোমবারই বিকাল ৫ টা ৩০ মিনিটে গাজী গ্রুপ চট্টগ্রামের প্রতিপক্ষ জেমকন খুলনা। লিগ পর্বের দুই শীর্ষ দল এই দুটি। এই প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে যারা জয়ী হবে সরাসরি ফাইনালে চলে যাবে। পরাজিত দলের সামনে থাকবে আরেকটি সুযোগ।এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে খেলবে তারা দ্বিতীয় কোয়ালিফাইয়ারে। এ ম্যাচে যারা জিতবে তারাও যোগ দেবে ফাইনালে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code