সতীর্থকে মারতে উদ্যত হওয়ায় মুশফিকের জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সোমবারের ম্যাচে সতীর্থ খেলোয়াড়কে মারতে উদ্যত হওয়ায় জরিমানা করা হয়েছে মুশফিকুর রহিমকে। তার এমন আচরণে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মুশফিক ‘কোড অব কন্ডাক্ট’ ভঙ্গ করেছেন। এটি ‘লেভেল-১’ পর্যায়ের অপরাধ। এ ধরনের অপরাধে আনুষ্ঠানিক সতর্কতা থেকে শুরু করে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা হয়ে থাকে। এ কারণে তার আচরণবিধিতে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করেছে ক্রিকেট বোর্ড।

Manual6 Ad Code

মুশফিকুর রহিমের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের রিপোর্ট করেছেন অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল, মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান। মুশফিকের শাস্তি ঘোষণা করেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code