জার্মানিতে এবার করোনার রেকর্ড সংক্রমণ ছাড়ালো জার্মানি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: জার্মানিতে করোনা সংক্রমণ শুধু বুধবারই নতুন করে ৩০ হাজার ৪০০ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে একদিনে এতো বেশি পরিমাণ সংক্রমণের ঘটনা এটিই প্রথম। আগামী কিছু দিনে সংক্রমণের মাত্রা আরো বাড়তে পারে। বুধবার থেকেই কড়া লকডাউন শুরু হয়েছে জার্মানিতে। তা সত্ত্বেও সংক্রমণ বাড়ায় চিন্তিত প্রশাসন। এরইমধ্যে দ্রুত টিকাদান কর্মসূচি শুরুর উদ্যোগ নিয়েছে প্রশাসন। তবে সেখানেও জটিলতা আছে। করোনা ভাইরাসের প্রথম প্রথম ঢেউ ভালোভাবেই সামলাতে পেরেছিল জার্মানি। সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। প্রতিদিনই সংক্রমণের রেকর্ড বৃদ্ধি হচ্ছে। প্রায় ৩০ হাজার সংক্রমণ হয়েছে গত ২৪ ঘণ্টায়। পরে হালনাগাদ পরিসংখ্যানে সংখ্যাটি আরও বাড়ানো হয়। প্রতিটি রাজ্যের কাছ থেকে রিপোর্ট নিয়ে চূড়ান্ত তথ্য আপলোড করে প্রশাসন। ৪০ শতাংশ জার্মান টিকা নিতে উৎসাহী হলেও এখনই তারা তা নিতে চান না। কিছুদিন অপেক্ষা করে দেখে নিতে চান, টিকায় কোনও সমস্যা আছে কি না। ১০ শতাংশ জার্মান টিকা নিতেই চান না। এই সমীক্ষাই প্রশাসনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code