হিলিতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ বিতরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

 

হিলি প্রতিনিধি:
“প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের প্রতি সৌহার্দ্য আচরণ করুন ” মুজিব বর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলিতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এর পক্ষে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সদরুল ইসলাম, আব্দুল বাতেন শেখসহ অনেকে উপস্থিত ছিলেন।
সমাজসেবা কর্মকর্তা বলেন,দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এর দিকনির্দেশনা ও পরামর্শ মোতাবেক উপজেলার ১৫ জন প্রতিবন্ধীদের মাঝে এই হুইলচেয়ার বিতরণ করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code