ডিমলায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা (নীলফামারী) :

Manual1 Ad Code

নীলফামারীর ডিমলায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার সকালে ডিমলা উপজেলা যূবলীগের আয়োজনে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ডিমলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যুবলীগের আহবায়ক শৈলেন চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও নীলফামারী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড মমতাজুল হক, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওয়াদুদ রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, যুগ্ন আহবায়ক ময়নুল হক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার ও সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code