পায়ে হেঁটেই ব্রহ্মপুত্র পাড়ি দিচ্ছেন ফুলছড়ির মানুষ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code
ফুলছড়ি, (গাইবান্ধা):
গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের বালাসী-বাহাদুরাবাদ ঘাট। এক সময় লঞ্চের পাশাপাশি চলতো শত শত নৌকা। লঞ্চের ভেঁপুর শব্দ আর মানুষের পদচারণায় দিনরাত মুখরিত ছিল বালাসী-বাহাদুরাবাদ ঘাট। নদীপথে ব্যবসা-বাণিজ্য ছিল জমজমাট। নাব্যতা সংকটের কারণে সেই প্রমত্তা ব্রহ্মপুত্রের বুকে এখন কেবলই দিগন্তজোড়া ধু-ধু  বালুচর। কয়েকটি সরু খালে পরিণত হয়েছে এই নদ। পানিপ্রবাহ শূন্যের কোঠায় নেমে আসায় বালাসী-বাহাদুরাবাদ ঘাটসহ ব্রহ্মপুত্রের শতাধিক আন্তঃজেলা ও অভ্যন্তরীণ নৌ-রুট প্রায় বন্ধ হয়ে গেছে। নদীতে নৌ-চলাচলের জন্য পানি কম থাকায় নৌ রুটগুলো বন্ধ হওয়ায় চরাঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন প্রয়োজনের তাগিদে হেঁটেই পার হচ্ছেন ব্রহ্মপুত্র নদ।
নাব্যতা সংকটের কারণে ব্রহ্মপুত্রের চরে বিভিন্ন ফসলের আবাদ হচ্ছে। বাজারঘাট, পড়ালেখাসহ প্রয়োজনীয় কাজ সারতে চরাঞ্চলের এরেন্ডাবাড়ি, ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষের দুর্ভোগ বেড়েছে। চরাঞ্চলের মানুষগুলো চলাচলের জন্য নৌকার বদলে মোটর সাইকেল, ঘোড়ার গাড়ি ও গরু-মহিষের গাড়ি ব্যবহার করছে।
বন্ধ হয়েছে বিভিন্ন জেলার সঙ্গে বাণিজ্যিকভাবে নৌ-চলাচল। ব্রহ্মপুত্রকে অবলম্বন করে যে সব পরিবার, মাঝি-মাল্লা, জেলে, চাষি জীবন-জীবিকা নির্বাহ করে আসছিল তারা এখন কর্মহীন হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। অনেকেই বাপ-দাদার আদি পেশা ছেড়ে খেত-খামারে কাজ করছেন। আবার অনেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় গিয়ে নানা পেশায় জড়িয়ে পড়েছেন।
 ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক বলেন, বর্ষায় নৌকায় যাতায়াত করলেও এখন শুকনো মৌসুমে হেঁটে চলাচল করছি। ব্রহ্মপুত্রের বুকে এখন মোটর সাইকেল চলছে।
ফুলছড়ি ইউনিয়নের নৌকার মাঝি জয়নাল বলেন, ব্রহ্মপুত্র নদ এখন প্রায় পানি শূন্য। বালুর স্তরে এবং ঘাটে আটকে আছে মাঝিদের অসংখ্য নৌকা। শুষ্ক মৌসুম শুরুর আগেই নদী শুকিয়ে মরুভূমির মত ধু ধু  বালুচর হয়ে গেছে। বিশাল বালুচরের ওপর দিয়ে এখন চলছে গরু, মহিষ ও ঘোড়ার গাড়ি।
ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার  জানান, এক সময় ব্রহ্মপুত্র ছিল খরস্রোতা নদ। তিস্তামুখ ঘাটে ভীরতো বড় বড় জাহাজ। ফুলছড়িকে না চিনলেও মানুষ তিস্তামুখ ঘাট চিনতো। কিন্তু বর্তমানে এ নদটি দেখতে একটি মরা খালের মত দেখা যাচ্ছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code