আমিরাতে ইহুদি স্কুল উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ইহুদি স্কুল স্থাপন করা হয়েছে। রবিবার ইসরায়েলের একজন শীর্ষস্থানীয় ইহুদি যাজক এর উদ্বোধন করেন। এ সময় তিনি আমিরাতের রাজপরিবারের নিরাপত্তার জন্য প্রার্থনা করেন। ইৎজাক ইউসেফ নামের ওই যাজক বৃহস্পতিবার আমিরাতে পৌঁছান। কট্টরপন্থী হিসেবে পরিচিত এই যাজকের কোনও আরব দেশে এটিই প্রথম সফর। ইসরায়েলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ‘ইসরায়েল ইন অ্যারাবিক’-এ দুবাইয়ের নতুন এই ইহুদি স্কুল উদ্বোধনের বিভিন্ন ছবি প্রকাশিত হয়েছে। টাইমস অব ইসরায়েল-এর খবরে বলা হয়েছে, সফরের অংশ হিসেবে আমিরাতের রাজধানী আবু ধাবিতে নতুন একটি সিনাগগ (ইহুদি উপাসনালয়) উদ্বোধন করেন ইৎজাক ইউসেফ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code