

ডেস্ক নিউজ, ঢাকা: যুক্তরাজ্যের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে ফ্রান্স। যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এটি বন্ধ করে দিয়েছিল ফরাসি কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস অধিক ছোঁয়াচে হলেও এটি খুব বেশি মারাত্মক নয়, এমনটা জানার পরই সিদ্ধান্ত বদল করে প্যারিস। ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর খুলে দেওয়া হয় সীমান্ত। বর্ডার খুললেও যুক্তরাজ্য থেকে যারা ফ্রান্সে ঢুকবেন, তাদের কাছে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। সেই সার্টিফিকেট ৭২ ঘণ্টা বা তিন দিনের বেশি পুরনো হওয়া চলবে না। এই সার্টিফিকেট থাকলে তবেই ফ্রান্সে ঢোকা যাবে। নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ইউরোপের অনেক দেশই যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয়। যাতায়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়।