ব্রেক্সিট পরবর্তী চুক্তি হলো যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:  মাছ ধরার অধিকার ও ভবিষ্যতের বাণিজ্যিক সম্পর্কের নিয়মত নিয়ে কয়েক মাসের বিরোধের অবসান ঘটিয়ে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত হয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বরিস জনসন বলেছেন, আমাদের আইন ও আমাদের লক্ষ্যের প্রতি নিয়ন্ত্রণ ফিরে এসেছে। বিস্তারিত এখনও প্রকাশ না হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী দাবি করেছেন, চুক্তিটি পুরো ইউরোপের জন্যই মঙ্গলজনক। ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট বাস্তবায়ন) এক বছর পর আগামী বৃহস্পতিবার থেকে ইইউ’র বাণিজ্য নীতি থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাজ্য। এতে বাণিজ্যের ক্ষেত্রে বড় বদল আসবে। যুক্তরাজ্য ও ইইউ আলাদা বাজার গড়ে তুলবে, আর বন্ধ হয়ে যাবে অবাধ চলাচল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code