ছুটির বিষয়ে বাফুফাে জানে:জেমি ডে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বাংলাদেশ কোচ জেমি ডে জাতীয় দলের কোনও কর্মসূচি না থাকলে নিজ দেশ ইংল্যান্ডে থাকতেই পছন্দ করেন। সেখান থেকে এই ইংলিশ কোচ সবকিছু পর্যবেক্ষণ করে থাকেন। এমনকি ঘরোয়া ফুটবল চললেও তাকে মাঠে দেখা যায় কমই। এ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বৃহস্পতিবার বলেছিলেন, ডে যেন অন্তত মাঠে বসে খেলা দেখেন। তবে বাংলাদেশের প্রধান কোচ মনে করেন, মাঠে থাকা না থাকা নয়, খেলা দেখাটাই বড় বিষয়। বর্তমানে ফেডারেশন কাপ ফুটবল চলছে। আগামী ১৩ জানুয়ারি থেকে প্রিমিয়ার লিগ শুরু হবে। ডে লিগের খেলা দেখবেন বলে আশা করছেন। বড়দিন উপলক্ষে বাসার বাইরে যেতে পারছেন না। করোনাভাইরাসের কারণে বাসাতেই পরিবারের অন্যদের নিয়ে বড়দিন পালন করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code