অভিষেকের অপেক্ষায় গিল ও সিরাজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: নির্বাচিত দল নিয়ে প্রশ্ন আর প্রশ্ন। সমালোচনা। প্রশংসাও যে নেই, তা নয়। রাত পোহালেই শুরু মেলবোর্ন টেস্টের জন্য চারটি পরিবর্তন এনে যে ভারতীয় দলে ঘোষণা করা হয়েছে তাতে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম। কেন পাঁচ বোলার? কেন কেএল রাহুল নেই? ঋদ্ধিমান সাহাকে বাদ দেওয়া কি খুব জরুরি ছিল? টুইটারে মিশ্র প্রতিক্রিয়া। সিরিজ সূচনকারী অ্যাডিলেডের টেস্টে ভারত বিস্ময়করভাবে আড়াইদিনের ব্যবধানে ৮ উইকেটে হেরেছে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে বড় রকমের একটা পরিবর্তন তাই প্রত্যাশিতই ছিল। তারওপর দু’জনকে তো অনিবার্যভাবেই পাওয়া যাচ্ছে না। বিরাট কোহলি প্রথম সন্তানের বাবা হওয়ার মুহূর্তে স্ত্রীর পাশে থাকবেন বলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে ফিরে এসেছেন দেশে। ব্যাট করতে গিয়ে বলের আঘাতে কব্জির হাড় ভেঙে যাওয়ায় গোটা সিরিজ থেকেই বাদ পড়ে গেছেন ফাস্ট বোলার মোহাম্মদ শামি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code