একই ডো দিয়ে কয়েক ধরনের বিস্কুট

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বড়দিনের উদযাপনে রকমারি কুকিজ বা বিস্কুটের আয়োজন থাকেই। একই ডো দিয়ে বেশ কয়েক ধরনের বিস্কুট বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। জেনে নিন কীভাবে বানাবেন। বিস্কুটের ডো তৈরির জন্য ২ কাপ ময়দা ও স্বাদ মতো চিনি মিশিয়ে নিন। মিশ্রণে আধা কাপ বাটার মিশিয়ে নিন। ভালোভাবে মিশে গেলে আরো ১/৩ কাপ বাটার মেশান। বাটার যেন অবশ্যই রুম টেম্পারেচারের হয়। তরল গরুর দুধ ২ টেবিল চামচ ও ১ চা চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। ডো দুইভাগে ভাগ করে নিন। এক অংশের ডো প্লাস্টিক দিয়ে মুড়ে রাখুন। বাকি অংশ ডোয়ের সঙ্গে ২ টেবিল চামচ কোকো পাউডার ও আধা চা চামচ তরল দুধ মেশান। এবার চকোলেট বিস্কুট তৈরি ডো প্লাস্টিকে মুড়ে নিন। দুটি ডো নরমাল ফ্রিজে রেখে দিন এক ঘণ্টা। এভাবে প্রতি অংশের ডো ভিন্ন ডিজাইনে কেটে নিন। হার্ট শেইপ, স্টার শেইপ, ট্রায়াঙ্গেল, ফুলেলসহ নানা ডিজাইনে কাটুন বিস্কুট। নারকেলের গুঁড়া, বাদাম কুচি, চেরি, চকোলেট দিয়ে সাজাতে পারেন বিস্কুট। চুলায় একটি গভীর প্যান বসান। ভেতরে স্ট্যান্ড বসিয়ে ঢেকে দিন। ঢাকনায় থাকা ছিদ্র বন্ধ করে দিন। মিডিয়াম আঁচে প্রি হিট করুন দশ মিনিট। এরপর বিস্কুটের ট্রে বসিয়ে ঢেকে দিন। কম আঁচে ২০ মিনিট বেক করুন। ওভেনেও বেক করতে পারেন। বিস্কুট তৈরি হয়ে গেলে চকোলেট গলিয়ে উপরে নানা ধরনের নকশা করে আনতে পারেন ভিন্নতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code