করোনার নতুন ভ্যারিয়েন্ট ল্যাম্বডা: ছড়িয়ে গেছে ৩০ দেশে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

করোনা ভাইরাস আবির্ভুত হওয়ার পর থেকেই প্রতিনিয়ত মিউটেশনের মাধ্যমে এর রুপ পরিবর্তন হচ্ছে। বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে আলফা, বেটা, গামা, ডেল্টা ভ্যারিয়েন্ট নতুন নতুন ভ্যারিয়েন্ট। ডেল্টার পর করোনার নতুন ভ্যারিয়েন্ট ল্যাম্বডা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। এরই মধ্যে ৩০টি দেশে ল্যাম্বডা ভ্যারিয়েন্টের করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

ল্যাটিন আমেরিকান দেশ পেরু থেকে ছড়িয়ে পড়া করোনার এ নতুন ধরন ‘ল্যাম্বডা’ বিশ্ব জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এটি করোনার ডেলটা ভ্যারিয়েন্টের চেয়ে বিপদজনক। গত চার সপ্তাহে এ ভাইরাসটি অন্তত ৩০টি দেশে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Manual4 Ad Code

গতকাল এক টুইট বার্তায় বলা হয়েছে, এই ধরনটি মূলত পেরুর। করোনার এ ধরনটিতে মৃত্যুর হার বিশ্বে সবচেয়ে বেশি। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, করোনার ল্যাম্বডা ধরনটি যুক্তরাজ্যেও শনাক্ত হয়েছে। গবেষকরা বলছেন, এ ভাইরাসটি ডেলটার ধরনের চেয়ে ভয়াবহ। এটি ডেলটার চেয়ে বেশি সংক্রামক।

দ্য সান এক প্রতিবেদনে জানায়, গত ১৪ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রজাতিকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ নাম দিয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যে ছয় জন ল্যাম্বডা ভ্যারিয়েন্ট করোনা রোগী শনাক্ত করা হয়েছে। চিলিতে গত দুই মাসে আক্রান্তদের মধ্যে ৩২ শতাংশের শরীরে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট উপসর্গ লক্ষ করা গেছে। আর্জেন্টিনা এবং ইকুয়েডরেও দেখা গেছে নতুন এ ভ্যারিয়েন্ট। এদিকে ল্যাম্বডার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন কতটা কার্যকরী সে বিষয় নিয়ে এখনো গবেষণা চলছে।

উল্লেখ্য দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে প্রথম ল্যাম্বডা ভ্যারিয়েন্ট ধরা পড়ে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রজাতিকে ‘ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট’ নাম দিয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যে ৬ জন ল্যাম্বডা ভ্যারিয়েন্ট করোনা রোগী শনাক্ত করা হয়েছে। চিলিতে গত দু’ মাসে আক্রান্তদের মধ্যে ৩২ শতাংশের শরীরে ল্যাম্বডার ভ্যারিয়েন্ট উপসর্গ লক্ষ করা গেছে। আর্জেন্টিনা এবং ইকুয়েডরেও দেখা গেছে এই নয়া ভ্যারিয়েন্ট। এর পর দক্ষিণ আমেরিকায় পাওয়া গেছে। সেখান থেকে মোট ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ল্যাম্বডা।

Manual8 Ad Code

বিশেষজ্ঞরা বলছেন ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও আরো ভয়াবহ হবে এই ভ্যারিয়েন্ট। কারো শরীরে এই ভ্যারিয়েন্ট থাকলে তা অন্যদের শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি।

Manual2 Ad Code

এদিকে ল্যাম্বডার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন কতটা কার্যকরী সে বিষয় নিয়ে এখনো গবেষণা চলছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code