জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব আব্দুল কাদের আর নেই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ প্রতিদিনকে তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার আরিফ মাহমুদ।
দেশের জনপ্রিয় এই অভিনেতা ক্যান্সারে আক্রান্ত ছিলেন অনেকদিন ধরে।

Manual1 Ad Code

ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল সারা শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে গেল ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

Manual6 Ad Code

সেখান থেকে গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর এয়ারপোর্ট থেকে সরাসরি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

Manual4 Ad Code

সোমবার সন্ধ্যায় তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে এভারকেয়ারের করোনা ইউনিটে ভর্তি ছিলেন আব্দুল কাদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code