মুরাদের বিরুদ্ধে সিলেটের আদালতে মামলা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা .মুরাদ হাসানের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আদালতে মামলার আবেদন করেন এক আইনজীবী।

Manual3 Ad Code

রোববার (১২ ডিসেম্বর ) দুপুরে আদালতে এই আবেদন জমা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাংগঠনিক সম্পাদক তানভীর আক্তার খান।

Manual2 Ad Code

মামলায় মুরাদ ছাড়াও নাহিদ রেইনসকে নামের একজনকে অভিযুক্ত করা হয়েছে। সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল কাশেম আবেদনটি গ্রহণ করে আগামি ১৫ ডিসেম্বর আদেশের তারিখ নির্ধারণ করেছেন।

Manual6 Ad Code

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম ফয়েজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আদালত মামলার এজাহার গ্রহণ করে ১৫ ডিসেম্বর আদেশের তারিখ নির্ধারণ করেছেন। আমরা আশা করছি, মাননীয় আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবেন।’

তিনি বলেন, ‘আপনারা সবাই অবগত, এই মুরাদ হাসান বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্নভাবে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। ইতোমধ্যে তিনি সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না এরকম ন্যক্করজনক বক্তব্য রেখেছেন। সর্বোপরি জিয়াউর রহমানের পরিবার, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। সর্বশেষ তারেক রহমানের কন্যা, যিনি ব্যারিস্টারি পড়ছেন লন্ডনে, তিনি বাংলাদেশের কোনো রাজনীতিতে সম্পৃক্ত হন নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে জাইমা সম্পর্কে যে ভাষায় বক্তব্য রেখেছেন, সেটা প্রকাশ করতে আমরা নিজেরাই লজ্জিত হচ্ছি। আমরা মনে করি, তাকে গ্রেপ্তার করে অবিলম্বে আইনের আওতায় আনা উচিত।

মামলার বাদী তানভীর আক্তার খান বলেন, দায়িত্বশীল পদে থেকে মুরাদ হাসান যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন, তা পুরো নারী জাতির জন্য অবমাননাকর। এমন বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে আমি মামলা করেছি। আদালত ২০০ ধারায় আমার বক্তব্য গ্রহণ করেছেন এবং ১৫ তারিখ আদেশের জন্য ধার্য্য করেছেন।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code