

ডেস্ক নিউজ, ঢাকা: মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে অবস্থিত এক হাসপাতালে শনিবার বড় ধরনের আগুন লেগে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। হাসপাতালটিতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে মধ্য কায়রো থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এল অবুর এলাকায় অবস্থিত মিছর আল আমাল হাসপাতালে আগুন লাগে। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।