তানোরে মুক্তিযোদ্ধাদের মুজিব কোট ও শীতবস্ত্র প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code
মনিরুজ্জামান মনি তানোরঃ
রাজশাহীর তানোর উপজেলায় আজ সোমবার  দুপুর ১২টার দিকে  তানোর উপজেলা শহীদ মিনার চত্ত্বর ২০জন মুক্তিযোদ্ধাকে কম্বল ও মুজিব কোট প্রদান করা হয়েছে।রাজশহী১তানোর-গোদাগাড়ীর   সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এম,পির ব্যক্তিগত তহবিল থেকে  ২০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে মুজিব কোট ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনীয়া সরদার, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)  রাকিবুল হাসান,তানোর প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code