মহামারি করোনা সহায়তা বিলে অনুমোদন দিলেন ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  সরকারের অচলাবস্থা এড়াতে অবশেষে করোনা সহায়তা বিলে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিকে আপত্তি জানালেও চাপের মুখে শেষ পর্যন্ত রবিবার বিলটিতে স্বাক্ষর করেন তিনি। এর মধ্য দিয়ে একদিকে বিলটি আইনে পরিণত হলো। অন্যদিকে সরকারি কার্যক্রমে সাময়িক অচলাবস্থা থেকে রেহাই পেলো যুক্তরাষ্ট্র। বিলে মোট ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার বরাদ্দের কথা বলা হয়েছে। এর মধ্যে করোনা সহায়তা তহবিলের জন্য ৯০০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। বাকি অর্থ আগামী সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ব্যয়। বিলটি ওয়াশিংটন থেকে ফ্লোরিডার প্রেসিডেন্টের মারে-লাগো ক্লাবে পাঠানো হয়েছিল, এই সম্ভাবনায় যে যদি তিনি এতে স্বাক্ষরের সিদ্ধান্ত নেন। রবিবার রাতে ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, কোভিড রিলিফ বিলের জন্য সুসংবাদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code