নারী অধিকারকর্মী হাথলুলকে কারাদন্ড দিয়েছে সৌদি আদালত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: প্রখ্যাত নারী অধিকার কর্মী লুজাইন আল হাথলুলকে পাঁচ বছর আট মাসের কারাদণ্ড দিয়েছে সৌদি আরবের কারাগার। সৌদি রাজনৈতিক ব্যবস্থাকে পাল্টাতে চাওয়া এবং জাতীয় নিরাপত্তার ক্ষতিসাধনের অভিযোগে সোমবার (২৮ ডিসেম্বর) সাজা ঘোষণা করা। এ রায় আন্তর্জাতিক সমালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে সৌদি আরবের টানাপড়েন তৈরি করবে বলে মনে করা হচ্ছে।  ২০১৮ সালের ১৫ মে আরও কয়েকজন নারী অধিকার কর্মীসহ গ্রেফতার হন ৩১ বছর বয়সী হাথলুল। তখন থেকেই কারাগারে আছেন তিনি। এই নারীদের দীর্ঘদিন ধরে কারাগারে আটক রাখা হয়েছে কোনরকম সাক্ষ্যপ্রমাণ ছাড়া। সোমবার রায় ঘোষণার সময় আদালত হাথলুলেরে এরইমধ্যে কারাগারে থাকার সময়গুলো সাজা থেকে বাদ দেওয়ার কথা বলেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code