রাউল বেসেরার গোলে বসুন্ধরা গ্রুপ চ্যাম্পিয়ন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  দুই  দলই রহমতগঞ্জকে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আগেই। সোমবার ছিল ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। তাতে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে বসুন্ধরা কিংস গ্রুপ চ্যাম্পিয়ন। বসুন্ধরাকে এ যাত্রায় তিন পয়েন্ট এনে দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরা। মাঠে যেমন দু’দলের লড়াই ছিল, তেমনি ডাগআউটেও ছিল দুই কোচের ট্যাকটিকাল ‘যুদ্ধ’। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে সেই লড়াইয়ে উৎরে গেছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। মারুফুল হকের ছাত্ররা মাঠ দাপিয়ে বেড়ালেও গোল পেতে ব্যর্থ হয়েছে। প্রথমার্ধে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের খেলায় গতি থাকলেও আক্রমণে ধার ছিল কম। বলতে গেলে গোলের সুযোগ সেভাবে কেউ তৈরি করতে পারেনি। ৩০ মিনিটে চট্টগ্রাম আবাহনীর চার্লস দিদিয়েরের ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে যায়। যোগ করা সময়ে বসুন্ধরার মাহবুবুর রহমান সুফিল সুযোগ নষ্ট করেন। সতীর্থের কাছ থেকে বল পেয়ে সুফিল আগুয়ান গোলকিপার মোহাম্মদ নাইমকে কাটাতে গিয়ে সুযোগ নষ্ট করেন। বিরতির পর আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। চট্টগ্রাম আবাহনীর ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিক্সন গুলের্মে এই অর্ধে সাইড বেঞ্চে ছিলেন। তারপরেও তাদের ধার কমেনি। তবে ৪৯ মিনিটে বসুন্ধরা একমাত্র গোলটি পায়। ব্রাজিলিয়ান রবিনিয়োর কর্নারে গোলকিপার মোহাম্মদ নাইম লাফিয়ে উঠে বলের নাগাল পাননি, অন্য প্রান্তে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরা জোরালো নিচু হেডে জাল কাঁপান। দিদিয়ের সামনে থেকেও কিছু করতে পারেননি। ৫৭ মিনিটে বিশ্বনাথের থ্রু থেকে সুফিল বক্সে ঢুকে ক্রসবারের ওপর দিয়ে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code