মুহাম্মদ শহীদুল্লাহ’র সুস্থতায় উইজডম টিভির দোয়া

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

উইজডম ইসলামিক টিভির উপদেষ্টা, স্কলার, শিক্ষক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ শহীদুল্লাহর সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সময় শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়ালি এই দোয়ার আয়োজন করে উইজডম ইসলামিক টিভি। খতিব আব্দুল হাকিম আজাদীর সঞ্চালনায় চলে অনুষ্ঠান। এতে যুক্ত হন মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহর শুভাকাঙ্ক্ষি-স্বজন-ইন্টারফেইথের নেতাসহ কমিউনিটি লিডাররা।

 

Manual6 Ad Code

ফুয়াদ আব্দুল হামিদ আজাদীর কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রথমেই বক্তব্য রাখেন মুহাম্মদ শহীদুল্লাহর ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, দুর্ঘটনার খবর শোনার পর পরিবারের সবাই বিপর্যস্ত। তবে উইজডম ইসলামিক টিভির এমন উদ্যোগ নেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভাইয়ের আশু সুস্থতায় সবার কাছে দোয়া চান মোহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে যুক্ত হন আইটিভি ইউএসও ও এফএম-৭৮৬’র কর্ণধার মোহাম্মদ শহীদুল্লাহর আরেক ভাই জাহিদ হোসেন। তিনি বলেন, এমন ঘটনায় মর্মাহত সবাই। তার দ্রুত আরোগ্য কামনায় নিউইয়র্কসহ দেশে-বিদেশের পরিচিত সকল মানুষের কাছে দোয়া চান তিনি।

Manual6 Ad Code

মোহাম্মদ শহীদুল্লাহর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে অংশ নেয়া অন্যরাও। স্বপরিবারে দুর্ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। কামনা করেন দ্রুত আরোগ্য লাভের। অনুষ্ঠানে, হাফিজ মাওলানা আবু জনাইদ বশির, হাফেজ ফুয়াদ আব্দুল হামিদ আজাদী, শাইখ ইমাম মোহাম্মদ মকিত, জ্যামাইকা মুসলিম সেন্টারের ভাইস প্রেসিডেন্ট শেখ মাওলানা আহমদ আবু সুফিয়ান, বসমা ফাউন্ডেশনের সিইও মীর হোসাইন, মাওলানা ফখরুল ইসলাম আলমগীর, খাইরুল ইসলাম খোকন, মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকি, সায়েদ আল আমিন, ইঞ্জিনিয়ার কামাল ভূইয়ান, ইমাম শামসী আলী, ইন্টারফেইথের ড. রেমি আলাপ্পো, ড. টিকে নাকাগাকিসহ আরও অনেকে অংশ নেন। আলোচনা শেষে মাওলানা ফখরুল ইসলাম আলমগীর দোয়া পরিচালনা করেন। এসময় মোহাম্মদ শহীদুল্লাহসহ অসুস্থ অন্যদের সুস্থতা কামনা করা হয়।

Manual7 Ad Code

Manual5 Ad Code

নিউইয়র্কের বাফেলোতে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার স্বপরিবারে সড়ক দুর্ঘটনার শিকার হন এফএম-৭৮৬’র প্রধান মুহাম্মদ শহীদুল্লাহ। রাতের ওই দুর্ঘটনায় তেমন গুরুতর কিছু হয়নি। পরিবারের অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান কিছুক্ষণের মধ্যেই। তবে প্রায় ১৬ ঘণ্টা হাসপাতালে থাকার পর ছাড়া পান এই ইন্টারফেইথ স্কলার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code