আবার ১৪ ফেব্রুয়ারি পৌরসভার ভোট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ৫৬টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর রবিবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ জানুয়ারি পর্যন্ত। ইসির সিনিয়র সচিব জানান, ৫৬টি পৌরসভার মধ্যে ৩১টিতে ইভিএম এবং ২৫টিতে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে সকাল আটটা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code