বিশ্বব্যাপী ভ্যাকসিন ইস্যু বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সঠিক ভ্যাকসিন নির্ধারণ করতে হবে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

সম্পাদকীয়:  বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বল্পমূল্যে টিকা দেওয়ার বৈশ্বিক উদ্যোগ গ্যাভি এবং সংক্রামক রোগের টিকা তৈরির জন্য আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা সেপির পাশাপাশি অন্যান্য বহুজাতিক সংস্থার সহযোগিতা ও সমন্বয়ে কোভিড-১৯-এর বিভিন্ন ধরনের টিকা তৈরির প্রয়াস চলছে। এই মহামারি থেকে উত্তরণের জন্য এবং জীবনযাত্রাকে স্বাভাবিক করার ক্ষেত্রে সবার জন্য নিরাপদ, কার্যকরী এবং সাশ্রয়ী টিকা জোগানের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের কোনো বিকল্প নেই। এ কারণেই বৈশ্বিক মহামারি শুরুর এক বছর শেষ না হতেই অনেকগুলো সম্ভাবনাময় টিকা আমাদের নাগালে চলে এসেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কোভিড-১৯ টিকার অনুমোদনের শর্ত অনুযায়ী, টিকাগুলোকে কমপক্ষে ৫০ শতাংশ কার্যকরী হতে হয়। এখন যেসব টিকা আছে, সেগুলোর কার্যকারিতার অন্তর্র্বতীকালীন তথ্য থেকে দেখা যায়, ফাইজার-বায়োএনটেকের টিকার কার্যকারিতা ৯৫ শতাংশ, মডার্নার টিকার ৯৫ শতাংশ, রাশিয়ার স্পুতনিক-ভি টিকার ৯২ শতাংশ এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকার কার্যকারিতা ৭০ থেকে ৯০ শতাংশ। তবে এসব টিকা কত দিন ধরে সুরক্ষা দেবে, তা এখনো আমাদের অজানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সঠিক ভ্যাকসিন নির্ধারণ করতে হবে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code