হুন্দাই গাড়ি তৈরি হবে বাংলাদেশে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল ব্র্যান্ড হুন্দাই মোটরসের গাড়ি তৈরি হবে বাংলাদেশেই।সেজন্য গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ছয় একর জমি বরাদ্দ পেতে মঙ্গলবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশে হুন্দাই মোটরসের পরিবেশক ফেয়ার টেকনোলজি লিমিটেড।প্রাথমিকভাবে ওই কারখানায় হুন্দাইয়ের সাম্প্রতিক মডেলের জনপ্রিয় সেডান, এসইউভি এবং এমপিভি মডেলগুলো সংযোজন এবং পরে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে ফেয়ার টেকনোলজির। তারা আশা করছে, আগামী বছর জুনের মধ্যেই বাংলাদেশে সংযোজিত হুন্দাই গাড়ি বাজারজাত করা সম্ভব হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code