

ডেস্ক নিউজ, ঢাকা: জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নায়ক সাইমন এবার একটি চলচ্চিত্র প্রতিযোগীতার জুরি বোর্ডের সদস্য হয়েছেন। কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘টেলি সিনে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২১’-এ তাকে এ ভূমিকায় দেখা যাবে। প্রথমবারের মত সাইমনকে এ ভূমিকায় দেখা যাবে। পুরো ব্যাপারটায় তার জন্য আনন্দের জানিয়ে সাইমন বলেন, দারুণ কিছু অভিজ্ঞতার অপেক্ষায় আছি। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট অনেক মেধাবী মানুষের সঙ্গে দেখা হবে, আড্ডা হবে।