

ডেস্ক নিউজ, ঢাকা: ডিসেম্বরে ফাঁস হয়ে পড়া মারাত্মক সাইবার হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে বিশ্বাস করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে দায়ী করতে চাইলেও প্রশাসনের কর্মকর্তারা মস্কোর দিকে আঙুল তুলে আসছিলেন। ওই হামলার ক্ষয়ক্ষতি নিরুপণে গঠিত টাস্কফোর্স সদস্যরা বলছেন, সাইবার হামলায় দশটিরও কম মার্কিন সরকারি সংস্থা আক্রান্ত হয়েছে। যদিও বিভিন্ন বেসরকারি সংস্থাও আক্রান্ত হওয়ার কথাও জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের প্রমাণ পাওয়ার পর গত ডিসেম্বরে মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) জানায়, দেশটির সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং যুক্তরাষ্ট্রের অর্থ, বাণিজ্য, জ্বালানি মন্ত্রণায় সাইবার হামলার ‘প্রচণ্ড ঝুঁকিতে’রয়েছে। ।