মধ্য জানুয়ারিতে দেশে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, বাড়বে শীতের তীব্রতা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নউজ ডেস্ক,নিউইয়র্ক: ডিসেম্বর-জানুয়ারিতে দেশে বেশ শীত পড়ে থাকে। এসময়ে শাল-চাদর জড়িয়ে উঠানজুড়ে আগুন পোহানোর দৃশ্যও দেখা যায়। অথচ এখন শীত তেমন একটা অনুভূত হচ্ছে না। উল্টো প্রতিদিনই কমছে তাপমাত্রা। আবহাওয়া অধিদফতর বলছে, শীত কমার এই ধারা আগামী ৬-৭ দিন অব্যাহত থাকতে পারে। তবে এরপরই শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে অধিদফতর।

Manual8 Ad Code

এর আগে গত সপ্তাহে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, মধ্য জানুয়ারিতে দেশে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহে (চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে।

Manual2 Ad Code

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, আগামী ১২ বা ১৩ জানুয়ারির পর থেকে দেশের দু-এক জায়গায় বিশেষ করে উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। মোটামুটি এক সপ্তাহ পর থেকে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হবে।

এদিকে বুধবার পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code