দুই ছাতারের লড়াই

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code
Manual5 Ad Code

শৈশব-কৈশোরের ফকিরহাটের ‘সাধুর গাছতলা’র মেলায় বুলবুলির লড়াই দেখেছি, দেখেছি বাস্তবেও। দেখেছি কালিম-কোড়া-ডাহুক-জলময়ূরের লড়াই, সেগুলোর কারণ জানলেও ছাতারের মরণপণ লড়াইয়ের কারণ আমার অজানা। আগে উল্লেখিত পাখিগুলোর ক্ষেত্রে লড়াইয়ের ফল ‘মৃত্যু’ হতে আমি দেখিনি। বাড়ি গিয়ে মুন্সীবাড়ির বাগানে যখন হালতি ও রাঙা হালতির বাসা-ডিম ও ছানা দেখছি, তখন একটি হালতির বাসার সামনে আবারও দেখি ছাতারের লড়াই। তবে, লড়াইটা ওরা চালাতে পারেনি বেশিক্ষণ, মাটির ওপরের বাসা থেকে বেরিয়ে ত্যক্ত-বিরক্ত হালতিটা যেই না গিয়েছে তেড়ে, অমনি লড়াই বন্ধ। উড়ে গেল দূরে।

Manual1 Ad Code

সারা দেশে দেখতে পাওয়া ছাতারেরা সাতভাই, সাতভায়লা, প্যাঁচা, ঝগড়াটে প্যাঁচা ও ক্যাঁচা নামেও পরিচিত। ইংরেজি নাম Jungle Babbler.

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code