করোনা বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সংক্ষিপ্ত অনুষ্ঠানেই শেষ হবে বাইডেনের শপথ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক আগামী ২০ জানুয়ারি। বাইডেনের শপথের পর একই দিন দুপুরে বিদায় নেবেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জো বাইডেনের আসন্ন অভিষেক ও শপথ অনুষ্ঠান আকারে খুব একটা বড় হবে না।

ডেমোক্র্যাট শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস মহামারি পরিস্থিতির জন্য সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শপথ শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

Manual7 Ad Code

জো বাইডেনের ভাষ্য, মহামারির মধ্যে দেশের জনগণকে নিরাপদ রাখা তার লক্ষ্য। তবে করোনা বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে মার্কিনিদের অভিষেক অনুষ্ঠান উপভোগ করতে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Manual7 Ad Code

অভিষেক অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে আছে দ্য জয়েন্ট কংগ্রেসনাল কমিটি অন ইনঅগুরাল সিরিমনিজ (জেসিসিআইসি)।

Manual6 Ad Code

দুই সপ্তাহ আগে কমিটি জানায়, মার্কিন কংগ্রেসের ওয়েস্ট ফ্রন্টে আয়োজন হবে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান। তাতে উপস্থিতির সংখ্যা কাটছাঁট করা হবে। মূলত করোনাভাইরাসের কারণে এমনটি করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code