অস্ত্র কারখানা পরিদর্শনে কিম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: উত্তর কোরিয়ার কয়েকটি বড় অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এসব কারখানা পর্যবেক্ষণের পর আরও অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন পুতিনের এই ঘনিষ্ঠজন। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

Manual1 Ad Code

উ. কোরিয়ায় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে চীন ও রাশিয়ার প্রতিনিধি দল অংশ নেওয়ার কিছুদিন পর তিনি কারখানাগুলোয় পরিদর্শনে বের হন। তিনদিন এই কারখানাগুলো ঘুরে দেখেন। যেখানে ক্রুজ ক্ষেপণাস্ত্র, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন হয়ে থাকে।

Manual4 Ad Code

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, কিম সামরিক ড্রোনের ইঞ্জিন তৈরি ও সুপার লার্জ ক্যালিবার মাল্টিপল রকেট লঞ্চার কারখানা পরিদর্শন করেছেন। ইঞ্জিনের ক্ষমতা ও উৎপাদন বাড়ানোর তাগিদ দেন। পাশাপাশি ছোট ছোট অস্ত্রগুলো আধুনিকরণে মনোযোগের জোর দেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code