হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধের ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Manual8 Ad Code

এছাড়া এইচআইভি চিকিৎসায় ব্যবহৃত ওষুধ লোপিনাভির/রিটোনাভির দিয়ে চিকিৎসাও বন্ধের ঘোষণা দিয়েছে সংস্থাটি। খবর রয়টার্সের।

Manual8 Ad Code

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে হাসপাতালে ভর্তি হওয়া কোভিড-১৯ রোগের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন এবং লোপিনাভির/রিটোনাভিরের মাধ্যমে চিকিৎসা করা হয়েছিল।
কিন্তু এসব ওষুধ মৃত্যু কমাতে কোনও ভূমিকা রাখতে পারেনি। তাই এই ওষুধ দিয়ে চিকিৎসা বন্ধ করা হল। অনেক দেশ এই ওষুধ ব্যবহার করছে বলে সংস্থাটি উল্লেখ করেছে।

Manual5 Ad Code

বিবৃতিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক স্টিয়ারিং কমিটির পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code