কুলাউড়ার প্রাচীন কর্মধা টাইটেল মাদ্রাসার ৬৩ তম ইসলামী মহা-সম্মেলন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ “জামেয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসা” (দাওরায়ে হাদিস)র ৬৩ তম বার্ষিক ইসলামি মহা সম্মেলন আগামী ৬ ফেব্রুয়ারী ২০২১ শনিবার অনুষ্ঠিত হবে।

বিগত ৬২ বছরের ধারাবাহিকতায় এবারও মহতি এ সম্মেলন দুপুর ২ টায় শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত চলবে বলে জানান মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মোহাম্মদ ফজলুর রহমান।

Manual1 Ad Code

উপমহাদেশেরে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদগন উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের কামিয়াবির কথা আলোচনা করবেন বলে জানালেন শায়খুল হাদিস আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইউনুস। (ভাইস প্রিন্সিপাল) অত্র মাদ্রাসা।

কুলাউড়া উপজেলার একমাত্র দাওরায়ে হাদীস (পুরুষ/মহিলা) মাদ্রাসা জামিয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসায় সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাবোর্ড  আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ বোর্ড এর অধিনে তাকমিল ফীল হাদীস (মাস্টার্স) এর সমাপনী পরিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসা মাদ্রাসার পাশে অবস্থিত বিশাল ঈদগাহে সামিয়ানা টানিয়ে এাবারও ইসালামী মহা সম্মেলনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

মহতি এ সম্মলেনে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের ফায়দা হাসিলের জন্য সকল মুসলমানদের আহ্বান জানিয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি- আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, সেক্রেটারি- মোহাম্মদ ফজলুর রহমান, আলহাজ্ব মাও: ইউনুস আহমদ শায়খুল হাদিস ও ভাইস প্রিন্সিপল, “জামেয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসা ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code