সকালে খালি পেটে পানি পানের উপকারিতা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: অনেকেই সকালে ঘুম থেকে উঠেই পানি পান করেন। বাসি মুখে পানি পানের উপকারিতা অনেকে। নিরোগ থাকতে চাইলে এই অভ্যাসটা রপ্ত করেন। চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়েছেন, খালি পেটে পানি পান করলে অনেক রোগ থেকেই মুক্ত থাকা যায়।

Manual3 Ad Code

আমরা অনেকেই জানি, খালিপেটে একগ্লাস ঠান্ডা বা উষ্ণ পানি পান করলেই বোধ হয় মিটে গেল। না, বিষয়টা ঠিক তেমন নয়। এখন জেনে রাখুন, শুধু খালি পেটেই নয়, ঘুম থেকে উঠে বাসি মুখে পানি পানের উপকারিতা অনেক বেশি। মানে, ব্রাশ করার আগেই খান পানি। আর থাকুন নীরোগ।

Manual7 Ad Code

এটা যদি অভ্যেস করতে পারেন, তাহলে অনেক রোগই আপনার পিছু ছাড়তে বাধ্য হবে। তবে খেতে হবে ৪-৫ গ্লাস পানি। প্রথম দিকে এতটা সম্ভব না হলে ১-২ গ্লাস দিয়েই শুরু করুন। পানি পানের এই অভ্যেস আপনার রক্ত পরিষ্কার রাখবে। এতে শরীরের পেশি ভাল থাকবে, শরীরে নতুন কোষ তৈরি হবে। মেটাবলিজম রেটও প্রায় ২৪ শতাংশ বাড়বে। হজমশক্তি বাড়বে। সব মিলিয়ে আপনি সারদিন ধরে তরতাজা থাকবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code