আরিচা-কাজিরহাট নৌরুটে পরীক্ষামুলক ফেরি সার্ভিস শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ

Manual8 Ad Code

মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌ-রুটে পরীক্ষামুলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ বুধবার দুপুরে আরিচাঘাট থেকে ফেরি মতিউর রহমান ছেড়ে যায় পাবনার
কাজিরহাট ঘাটের উদ্দেশ্যে। অপরদিকে কাজিরহাট থেকে অপর একটি ফেরি ছেড়ে আসে
আরিচা ঘাটের উদ্দেশ্যে। পরীক্ষামূলকভাবে দুইটি ফেরি চলাচল পরিদর্শন করেন
বিঅাইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক।
এসময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলাম তালুকদার,
বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমানসহ বিআইডব্লিউটিসি এবং
বিআইডব্লিউটিএর কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক সাংবাদিকদের বলেন,
দুইপাড়ের ফেরিঘাটের কাজ পুরোপুরি শেষ হয়েছে। এছাড়া নৌপথকেও সচল করা
হয়েছে। এখন পরীক্ষামূলকভাবে ফেরি চালনা করা হচ্ছে। খুব শিগগিরই
আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল যাত্রা শুরু করবে। এতে উত্তর-পশ্চিমাঞ্চলের
জেলাগুলোর সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজতর হবে।

Manual5 Ad Code

এতে সময় সাশ্রয় এবং পণ্য পরিবহনও সহজ হবে। আমরা আপাতত একটি ফেরিঘাট দিয়ে
শুরু করতে যাচ্ছি। দুই পাশে দুইটি ফেরি চালু হবে। ধীরে ধীরে আমরা আরো
কয়েকটি ফেরি চালু করবো। যাতে পাবনা জেলা এবং রাজশাহী বিভাগের মানুষ এবং
পণ্যবাহী ট্রাকগুলো খুব সহজেই ঢাকার মধ্যে যাতায়াত করতে পারে। ##

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code