বিশ্বে করোনায় আক্রান্ত ১০ কোটি ৪৮ লাখ

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ কোটি ৪৮ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ ৮১ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪৮ লাখ ৩২ হাজার ৯৮৩ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২২ লাখ ৮১ হাজার ৬০৮ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৫ কোটি ৮২ লাখ ৬৪ হাজার এক জন।

Manual2 Ad Code

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৭৮০ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৬৫৭ জনের।

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ৯৬ হাজার ২৯৩ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৮ হাজার ৭৯৫ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ২৪৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ২৪০ জনের।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code