গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র কমিটি পূর্নগঠন লুৎফর সভাপতি, মামুন সম্পাদক নির্বাচিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

গৌরনদী (বরিশাল) :
দৈনিক জাতীয় অর্থনীতি ও দৈনিক শাহানামা’র গৌরনদী প্রতিনিধি মোঃ লুৎফর রহমান দীপ’কে সভাপতি ও দৈনিক যায়যায়দিন এর গৌরনদী প্রতিনিধি মোনাসেফ মামুনকে সাধারন সম্পাদক করে শুক্রবার রাতে বরিশালের গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির ২০২১-২২ মেয়াদের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি পূর্নগঠন করা হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির বিদায়ী কমিটির সভাপতি মোঃ লুৎফর রহমান দীপ এর সভাপতিত্বে শুক্রবার রাত সাড়ে ৮টায় গৌরনদী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত সদস্যগনের কন্ঠভোটে গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির ২০২১-২২ মেয়াদের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি পূর্নগঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি যথাক্রমে- মুহাম্মদ শাহিন (দৈনিক দক্ষিনের খবর), সরদার মোঃ মনির (দৈনিক আমার বার্তা), মোঃ মহসিন খান (দৈনিক আজকের বার্তা)। সহ-সাধারন সম্পাদক যথাক্রমে- মোঃ ফারহান হোসেন নান্নু দৈনিক আমার সংবাদ), মোঃ মেহেদী হাসান (দৈনিক বরিশালের আলো) কোষাধ্যক্ষ- মোঃ লিটন খান (দৈনিক দক্ষিনের কন্ঠ)। দপ্তর সম্পাদক- শেখ রায়হান শাওন (দৈনিক আজকের সুন্দরবন), প্রচার ও প্রকাশনা সম্পাদক- সোহাগ দাস (দৈনিক সাহসী বার্তা), নির্বাহী সদস্য-১ জান্নাত আরা রাখি (দৈনিক মুক্তমত), নির্বাহী সদস্য-২ সিনথিয়া ঘরামী (দৈনিক সত্য সংবাদ), নির্বাহী সদস্য-৩ বিনা আক্তার (দৈনিক আজকের সুন্দরবন), নির্বাহী সদস্য-৪ ফেরদৌস আরা রিতু (দৈনিক জাতীয় অর্থনিত), নির্বাহী সদস্য-৫ মোঃ ইয়াদুল ইসলাম (দৈনিক কলমের কন্ঠ)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code