সিলেটে ২৮ ঘন্টা পর রেলচলাচল স্বাভাবিক

লেখক:
প্রকাশ: ৫ years ago
???????????????????

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বন্ধ থাকার প্রায় ২৮ ঘণ্টা পর সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। ফেঞ্চুগঞ্জের কায়স্থগ্রামে দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধার ও লাইন মেরামত সম্পন্ন হলে শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে রেল চলাচল শুরু হয়।

Manual4 Ad Code

এরআগে, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত বারোটার দিকে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় শিডিউল বিপর্যয়। এরপর শুক্রবার সকাল থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত বগিগুলো উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শুরু করে।

Manual2 Ad Code

রেলওয়ে কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খাইরুল কবিরকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code