উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে টাকার অভাব নেই 

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের টাকার কোনো অভাব নেই। আমরা টাকা বরাদ্দ দেব সংশ্লিষ্টদের ভালো কাজ করতে হবে। টাকা ও সময়ের অপচয় রোধ করতে হবে।

তিনি আজ শুক্রবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সিলেট বিভাগের দীর্ঘ সেতু রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন।

Manual7 Ad Code

পরিকল্পনামন্ত্রী করোনা পরিস্থিতির কারণে সেতুর নির্মাণ কাজ পিছিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি দেশের উন্নয়নকে পিছিয়ে দিয়েছিল। কিন্তু আমরা এখন ঘুরে দাঁড়িয়েছি। ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ করে সুনামগঞ্জের সাথে রাজধানীর স্বল্প সময়ে সড়ক যোগাযোগ স্থাপন করা হবে।

Manual1 Ad Code

তিনি বলেন, একটি মহল দেশের সার্বিক উন্নয়নকে পছন্দ না করে উন্নয়ন নিয়ে নানা বিভ্রান্তি ছড়ায়। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

Manual4 Ad Code

এ সময় সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

প্রসঙ্গত, ২০১৪ সালে ১৪০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কুশিয়ারা নদীর ওপর ৭০২.৩২ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্ত সেতুর কাজ শুরু হয়। ৩০ জুন ২০১৮ সালে সেতুর কাজ শেষ করার কথা থাকলেও এখনো সেতুর কাজ শেষ হয়নি। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

বিকেলে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা বক্তব্য দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code