গোপনীয়তা মামলায় ফেসবুককে ৬৫ কোটি ডলার পরিশোধের নির্দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ একটি গোপনীয়তা মামলা নিষ্পত্তিকালে ফেসবুককে ৬৫০ মিলিয়ন ডলার পরিশোধের জন্য চূড়ান্ত নির্দেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক। দেশটির ইলিনয় রাজ্যের ১৬ লাখ ফেসবুক ব্যবহারকারী এ মামলায় লড়ছিলেন।

শুক্রবার এ নির্দেশ জারি করা হয়েছে বলে রোববার বার্তা সংস্থা এএফপি জানায়। মামলার বাদীদের প্রত্যেকে ক্ষতিপূরণ হিসেবে ৩৪৫ ডলার করে পাবেন।

Manual2 Ad Code

২০১৫ সালে শিকাগোর অ্যাটর্নি জে এডেলসন মামলাটি দায়ের করেন। সে-সময় বায়োমেট্রিক তথ্যের গোপনীয়তা সম্পর্কে ইলিনয় রাজ্যের আইন ভঙ্গের অভিযোগে কয়েকজন ফেসবুক ব্যবহারকারী আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

Manual7 Ad Code

ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ ছিল, ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ছবি সনাক্তের উদ্দেশ্যে অবৈধভাবে বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করছে তারা। এবং এটি ইলিনয় রাজ্যের গোপনীয়তা আইন লঙ্ঘনের সামিল।

Manual3 Ad Code

শুনানিতে প্রমাণিত হয় যে, ব্যবহারকারীদের না জানিয়েই বায়োমেট্রিক ডাটা সংগ্রহের মাধ্যমে ইলিনয় গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে ফেসবুক। মূলত ‘ফেস-ট্যাগিং’ ফিচারটির জন্য ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিল তারা।

২০১৯ সালে ‘ফেসিয়াল রিকগনিশন ফিচার’টি ঐচ্ছিক হিসেবে ব্যবহারের কথা বলে ফেসবুক।

Manual6 Ad Code

এই রায়কে ‘যুগান্তকারী’ হিসেবে অভিহিত করে ডোনাটো বলেন, গোপনীয়তা লঙ্ঘনের জন্য এটি এখন পর্যন্ত অন্যতম বড় নিষ্পত্তি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code