ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ  ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল কোনো যুদ্ধাপরাধ করেছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

২০১৪ সালে ফিলিস্তিনের গাজায় সহিংস কর্মকাণ্ড করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের নজরে পড়েছে ইসরায়েল। এ জন্য দেশটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আইসিসি। বুধবার (৩ মার্চ) আদালতের চিফ প্রসিকিউটর ফাতু বেনসৌদা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এএফপি।

Manual1 Ad Code

বিবৃতিতে বেনসৌদা বলেছেন, ফিলিস্তিনের পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কার্যালয়ের তদন্ত শুরুর বিষয়টি আজ নিশ্চিত করছি। তদন্তটি স্বাধীন, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত, ভয় বা পক্ষপাতহীনভাবে পরিচালিত হবে।

তিনি আগেই জানিয়েছিলেন, ২০১৪ সালের গাজায় সহিংসতা চলাকালীন ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশে সেদেশের সামরিক বাহিনী ফিলিস্তিনে অপরাধ সংঘটিত করছে বলে বিশ্বাস করার ‘যুক্তিসঙ্গত ভিত্তি’ রয়েছে।

Manual7 Ad Code

আন্তর্জাতিক আদালতের এই তদন্ত প্রক্রিয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে আমি নিশ্চিত করছি যে, আমরা এই ‘বিকৃত বিচারের’বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ব।’

Manual1 Ad Code

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধ তদন্ত শুরুর ঘটনায় ‘গভীর উদ্বেগ’জানিয়েছে। তাদের দাবি, ইসরায়েল আইসিসির সদস্য না হওয়ায় তাদের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার নেই আদালতের। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়ে আইসিসির পদক্ষেপকে‘ন্যায়বিচার এবং মানবতার জয়’ বলে উল্লেখ করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code