এবার ভার্চুয়ালি হবে ‘জয় বাংলা কনসার্ট’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

বিনোদন ডেস্কঃ প্রতি বছর যুবক ও তরুণরা ‘জয় বাংলা কনসার্টে’ দেশের জনপ্রিয় গায়ক ও ব্যান্ডদলের সঙ্গে সুরে সুর, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের প্রতি শ্রদ্ধা জানান। করোনার কারণে চলতি বছর কনসার্টটি আয়োজন করা না। তবে ভার্চুয়ালি হবে এবারের ‘জয় বাংলা কনসার্ট।’

Manual4 Ad Code

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর প্রতিষ্ঠান ইয়াং বাংলার নিয়মিত আয়োজন ‘জয় বাংলা কনসার্ট’-এ নিয়মিত স্টেজ মাতানো দুই ব্যান্ড দল ‘শূন্য’ এবং ‘ক্রিপটিক ফেইট’ অনলাইনে গান রিলিজের ঘোষণা দিয়েছে।

Manual4 Ad Code

জয় বাংলা কনসার্টের স্মরণীয় মূহুর্তগুলোর পাশাপাশি নতুন গান রিলিজ প্রসঙ্গে ‘শূন্য’ ব্যান্ড দলের এমিল বলেন, জাতির পিতার দেওয়া ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণ করে আমরা যে কনসার্টের আয়োজন করি। এবার জয় বাংলা কনসার্টের সঙ্গে সম্পর্কিত একটি গান ভার্চুয়ালি আমরা রিলিজ করবো। সেই সঙ্গে ২০১৫ সাল থেকে শুরু করে জয় বাংলা কনসার্টে আমাদের স্মরণীয় মূহুর্তগুলো আরেকবার দেখাবো।

ক্রিপটিক ফেইট তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, ‘বাংলাদেশের ৫০তম বছরে ৭ মার্চ জয় বাংলা কনসার্টের দিনটি উদযাপনের জন্য ‘চলো বাংলাদেশ’ গানটি ভিন্ন আঙ্গিকে নিয়ে হাজির হবো আমরা।’

চলতি বছর কনসার্টের আয়োজন না হলেও বিগত বছরগুলোতে আয়োজিত কনসার্টের চুম্বক অংশগুলো নিয়ে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করবে ইয়াং বাংলা যা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রচার করা হবে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের ফেসবুক পেজেও এই আয়োজন সম্প্রচার করা হবে।

Manual7 Ad Code

এই কনসার্টে নিয়মিত পারফর্ম করা ব্যান্ডদলগুলোকে নিয়ে আলোচনা অনুষ্ঠান হবে। আগামী ৭ মার্চ ৮টা ৩০ মিনিটে চ্যানেল ২৪-এ এবং গান বাংলা চ্যানেল একই দিন রাত আটটায় পৃথক দুটি আলোচনা অনুষ্ঠান হবে।

পূর্বের জয় বাংলা কনসার্টে জনপ্রিয় ব্যান্ড শিল্পীদের সমন্বয়ে গাওয়া দেশাত্মবোধক গানগুলো নিয়ে ৭ মার্চ রাত ১১টায় মাছরাঙ্গা টেলিভিশনে সম্প্রচার করা হবে ১ ঘণ্টার একটি অনুষ্ঠান।

আগামী বছর কনসার্টটি আরো বড় পরিসরে আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছেন সিআরআই’র ট্রাস্টি ও বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code