ইতালির মিলানে  আনজুমানে আল ইসলাহ ইতালি’র সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৯ মাস আগে

Manual5 Ad Code

ইতালি প্রতিনিধি

ইতালীয় মিলনে শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর হাতে গড়া ও আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী সংগঠন আনজুমানে আল ইসলাহ ইতালি’র সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার মিলানের শাহজালাল জামে মসজিদ হল রুমে আনজুমানে আল ইসলাহ ইতালির সভাপতি হাফিজ মাওলানা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ শেখ মোহাম্মদ কামরুল রশিদ এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ সাইফুর রহমান সজিব এর যৌথ পরিচালনায় সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তিলাওয়াত করেন হাফিজ রিমন আহমদ তানিম, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন সিনিয়র সহ সভাপতি মাওলানা বজলুল হক।

Manual7 Ad Code

Manual6 Ad Code

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য পেশ করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন আনজুমানে আল ইসলাহ ইউকের জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা এম, এ কাদির আল হাসান। আনজুমানে আলইসলাহ ইউকের অর্গানাইজিং সেক্রেটারি হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী ও আনজুমানে আলইসলাহ ইতালির সাবেক সভাপতি মাওলানা পিয়ার আলী।

Manual6 Ad Code

দ্বিতীয় পর্বে আনজুমানে আল ইসলাহ ইতালি ২০২৫- ২০২৮ সেশনের কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়।
অধিবেশনে পুনরায় হাফিজ মাওলানা আমিনুল ইসলাম কে সভাপতি, হাফিজ শেখ মোহাম্মদ কামরুল রশিদ কে সাধারণ সম্পাদক ও হাফিজ সাইফুর রহমান সজিব কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে আংশিক কমিটির নাম ঘোষণা করেন আনজুমানে আল ইসলাহ ইউকেের জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম এ কাদির আল হাসান।
শপথবাক্য পাঠ করান আনজুমানে আল ইসলাহ ইউকের অর্গানাইজিং সেক্রেটারি মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী।

সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ’র উপদেষ্টা মাসুদ আহমদ, মাওলানা আলী হুসাইন, রিয়াজুল ইসলাম কাওছার, জামিল আহমদ, মাওলানা মিজানুর রহমান,মাওলানা আবদুল বাসিত মাওলানা জহিরুল ইসলাম,শিশু মিয়া, কে, এম আল আমিন চৌধুরী ও আব্দুস সামাদ প্রমুখ।

আনজুমানে আল ইসলাহ ইতালি’র সিনিয়র সহ সভাপতি মাওলানা বজলুল হক, সহ সভাপতি হাফিজ মাওলানা জাহেদুর রহমান খান, সহ সভাপতি হাফিজ আব্দুল বারি, সহ সাধারণ সম্পাদক সুমন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, কোষাধ্যক্ষ খালেদ হাসান, অফিস সম্পাদক হাফিজ সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাইফুল আলম সিদ্দিকী, সমাজ কল্যাণ সম্পাদক রুবেল আহমদ, সদস্য বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, কার্যনির্বাহী সদস্য মোঃ কমরুদ্দিন, হাফিজ ইমদাদ হোসাইন, ক্বারী ফয়েজ আহমদ, হাফিজ পাবেল আহমদ, মোঃ শাহ আলম, ফখরুল ইসলাম , মাহবুব হোসেন, আল আমিন আহমদ, আব্দুল মুমিন, জিলু মিয়া ও নুরুজ্জামান সহ ইতালি বসবাসকারী বাংলাদেশ কমিউনিটির সম্মানিত ব্যক্তিবর্গ, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর মুরিদান মুহিব্বিন উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। পরিশেষে পবিত্র মিলাদ শরীফ ও মুনাজাতের মাধ্যমে সদস্য সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হয়

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ইতালির মিলানে  আনজুমানে আল ইসলাহ ইতালি'র সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code