খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম খানের ইন্তেকালঃ বিভিন্ন মহলের শোক

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

সিলেটের প্রখ্যাত শিশু সার্জন , সিলেট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম খান আর নেই। গত শুক্রবার সকাল ১১টা৪৫মিনিটের সময় সিলেটের একটি বেসরকারী হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। ২০২০ সালের ১৯ মার্চ তিনি মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে প্রায় এক বছর ধরে সংজ্ঞাহীন অবস্থায় তিনি কোমায় ছিলেন। কুমিল্লার দেবিদ্বার উপজেলার পাইকসাইড় গ্রামের কৃতি সন্তান ডাঃ নজরুল ইসলাম খান মৃত্যুকালে মা, স্ত্রী, ২পুত্র ও ১কন্যা, ৫ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর পুত্র নাহিদ আনোয়ারও একজন এমবিবিএস পাশ চিকিৎসক। শুক্রবার বাদজুম্মাা নগরীর হাওয়াপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাঁর লাশ স্বজনরা কুমিল্লার দেবিদ্বার নিয়ে যান এবং সেখানে সন্ধ্যায় মরহুমের গ্রামের বাড়ী কাচিরসাইর গ্রামে নিজ গ্রামেই তাঁকে দাফন করা হয়।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম খান দেশ জাতি ও ইসলামের পক্ষে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি অগ্রনী ভুমিকা পালন করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট শিশু সার্জন ডাঃ নজরুল ইসলাম খান ডক্টরস সোসাইটি অব বাংলাদেশ-ডিএসবি’র সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল শুক্রবার বাদ জুম্মা সিলেটের হাওয়াপাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজায় শরীক হন খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ,মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন,যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ডা: এ এ আবু তাওসিফ, নির্বাহী সদস্য মাওলানা আইউব আলী, সিলেট জেলা সভাপতি মাওলানা মুশাহিদ আলী, মহানগরী সভাপতি অধ্যক্ষ বজলুর রহমানসহ সিলেট জেলা ও মহানগরী নেতৃবৃন্দ।
সন্ধ্যায় মরহুমের গ্রামের বাড়ী কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাচিরসাইর গ্রামে দাফন কার্যে অংশগ্রহণ করবেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল সহ কেন্দ্রীয় ও কুমিল্লা জোনের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

এদিকে খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড.আহমদ আবদুল কাদের। প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম ডাঃ নজরুল ইসলাম খান ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি ছাত্রজীবন থেকে শুরু করে আমৃত্য আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। নেতৃদ্বয় মরহুম ডাঃ নজরুল ইসলাম খানের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual1 Ad Code

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম খানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, ডক্টর সোসাইটি অব বাংলাদেশ (ডিএসবি) এর সভাপতি ডাঃ আবদুল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা: এ এ তাওসিফ, খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী ও সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগরী সভাপতি অধ্যাপক বজলুর রহমান ও সাধারণ সম্পাদ মাওলানা তাজুল ইসলাম হাসান, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ডাঃ রিফাত হোসেন মালিক ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাওলানা আজীজুল হক ও সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন, ব্যাংকার্স সোসাইটির সভাপতি আবদুস সামাদ সরকার ও সেক্রেটারি মুফতি সাইফুল হক প্রমুখ।– সংবাদ বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code