শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থী সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থী সংগঠনের উদ্যোগে সমাজের অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) বাদ মাগরিব সিলেট নগরীর ৬নং ওয়ার্ডের চৌকিদেখী এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যবৃন্দ।
ইফতার সামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষদের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। অসহায় মানুষরাও আমাদের মতো মানুষ। তাদেরও অধিকার রয়েছে উন্নত জীবন যাপনের। তাই আসুন আমরা সকলে মিলে নিজ নিজ সামর্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়াই।

Manual1 Ad Code

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থী সংগঠনের সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি নং- ১২০৬৮) সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজ, কবি নজরুল মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও সংগঠনের উপদেষ্টা এস এম আল আমিন। শিক্ষার্থীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, শাহাদত হোসেন, নুর হোসেন সাব্বির, হৃদয় আহমেদ, নাঈম হোসেন, রবিউল, মাজু, মাসুম আহমেদ, মো. সিজান, মিনহাজ, মেহেদী, হাবিব, সানি, রুম্মন, মোজাহিদ, হোসেন, রায়হান ইসলাম, মো. রাসেল, তোষার দত্ত, রফিকুল ইসলাম রনি, মো. শাওন ইসলাম, মো. সানেদ আহমেদ, আহমেদ জিয়াউর, সজিব প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code