মিয়ানমার নিয়ে জাতিসংঘের নিন্দা, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ   মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে সেনাবাহিনীকে সংযমী হওয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে চীন ও রাশিয়ার আপত্তির মুখে দেশটিতে সেনা-অভ্যুত্থানের নিন্দা জানাতে বা পরবর্তী পদক্ষেপের হুমকি দিতে আবারও ব্যর্থ হয়েছে সংস্থাটি।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করে। নির্বাচিত নেত্রী সু চি ও এনএলডির অধিকাংশ নেতাকে হয় কারাগারে না হয় বাড়িতে বন্দি করে রেখেছে সেনাবাহিনী। সবমিলিয়ে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২ হাজারের বেশি মানুষকে।

Manual4 Ad Code

অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত সেনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ৬০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানান, নিরাপত্তা পরিষদের এই বিবৃতি মিয়ানমারের সেনাবাহিনীর জন্য ‘অবশ্যই জরুরি’, যাতে সব বন্দি মুক্তি পায় এবং নভেম্বরের সাধারণ নির্বাচনের ফলাফল গ্রহণযোগ্যতা পায়।

Manual5 Ad Code

এদিকে দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় মিয়ানমারের সামরিক প্রধান মিন অং লাইংয়ের দুই সন্তান এবং তাদের নিয়ন্ত্রণাধীন ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code