ভ্যাকসিন নিচ্ছেন না ট্রাম্প সমর্থকরা, ‘দুশ্চিন্তায়’ কর্তৃপক্ষ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ  সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা করোনার ভ্যাকসিন নিতে অনীহা দেখাচ্ছেন; যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

সম্প্রতি হওয়া এমন এক জরিপের বরাত দিয়ে মার্কিন শীর্ষ সংক্রমণ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি ট্রাম্পকে তার সমর্থকদের ভ্যাকসিন গ্রহণ করতে আহ্বান জানাতে বলেছেন।

পিবিএস নিউজ আওয়ারের ওই জরিপে বলা হয়, রিপাবলিকান পার্টি ও ট্রাম্পের সমর্থক অর্ধেক মানুষ বলেছেন তাদের ভ্যাকসিন নেওয়ার কোনও পরিকল্পনা নেই।

Manual3 Ad Code

রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’-এ ফাউসি বলেন, আশা করি, ট্রাম্প তার সমর্থকদের ভ্যাকসিন নিতে আহ্বান জানাবেন। একই সঙ্গে মহামারি সংক্রান্ত যেসব বিধিনিষেধ আছে সেগুলোও মেনে চলতে বলবেন।

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের এই শীর্ষ সংক্রমণ বিশেষজ্ঞ বলেন, লাখ লাখ মানুষের জীবন বাঁচাচ্ছে এই ভ্যাকসিন; তাহলে সমস্যাটা কোথায়?

ফাউসি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকসিয়াস ডিজিসের পরিচালক ও প্রেসিডেন্ট জো বাইডেনের একজন উপদেষ্টা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code