যুক্তরাষ্ট্রের কালো তালিকায় ইসরাইলি গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ক সংস্থা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ ইসরাইলি সাইবার গোয়েন্দা ও নিরাপত্তা প্রযুক্তিবিষয়ক সংস্থাকে (এনএসও) কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এনএসওর তৈরি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে নজরদারি চালানোর ঘটনা প্রমাণিত হওয়ায় বুধবার এই সিদ্ধান্ত নেয় মার্কিন কর্তৃপক্ষ।

এ ব্যাপারে মার্কিন কমার্স ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, এই স্পাইওয়্যারের কারণে বহির্বিশ্বের বিভিন্ন সরকার তাদের দেশের মধ্যে দমন-পীড়ন পরিচালনা করতে সক্ষম হয়েছে। এর ফলে সাংবাদিক ও আন্দোলনকর্মীসহ বিরোধী পক্ষের টুটি চেপে ধরার মতো স্বৈরাচারী আচরণ করা সহজ হয়েছে ওইসব দেশের সরকারের জন্য।

এই স্পাইওয়্যার তৈরি করে বিভিন্ন দেশের সরকারের কাছে বিক্রির অভিযোগ উঠেছিল এনএসও’র বিরুদ্ধে।

Manual2 Ad Code

২০১৯ সালে এই স্পাইওয়্যারের বিষয়টি সংবাদ শিরোনামে এসেছিল। ২০১৬ সাল থেকে এনএসওর গ্রাহকেরা এসব নম্বরে আড়ি পেতেছে বলে ধারণা করা হচ্ছে।

Manual1 Ad Code

তবে ২০১৪ সালে পেগাসাসের প্রথম ব্যবহার করা হয়েছিল।  এক আরব মানবাধিকার কর্মীর আইফোন হ্যাক করার সময় এই সফটওয়ার ব্যবহার করা হয়েছিল। এরই জেরে আইফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপল ঘটনার কয়েক দিন পর তাদের অপারেটিং সিস্টেম আপডেট প্রকাশ করেছিল।

Manual8 Ad Code

২০১৭ সালে সাইবার সুরক্ষা গবেষকরা জানিয়েছিলেন, এ ধরনের সফটওয়্যার অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোনে সহজেই ব্যবহার করা যায়। ২০১৯ সালে এনএসওর সঙ্গে পেগাসাস নিয়েই ফেসবুকের মতোবিরোধ প্রকাশ্যে আসে। বর্তমানে পেগাসাস সবচেয়ে পরিশীলিত হ্যাকিং সফটওয়্যার।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code